Chanchal | ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই দিনমজুর পরিবারের

Chanchal | ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই দিনমজুর পরিবারের

ব্লগ/BLOG
Spread the love


চাঁচল: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত দিনমজুরের বাড়ি। কার্যত সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে ওই দিনমজুর পরিবারটি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের মানিকনগরে (Chanchal)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শাহজাহান আলির বাড়িতে আগুন লাগে। তা দেখতে পেয়ে স্থানীয়রা মিলেই প্রথমে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে প্রায় সবকিছুই আগুনের গ্রাসে চলে গিয়েছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, সম্ভবত উনুন থেকেই আগুনটি লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে দু’টি ঘর ও একটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে। আসবাবপত্র থেকে খাদ্যশস্য সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির মালিক শাহজাহান জানিয়েছেন, সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে যাতে সরকারি সাহায্য মেলে, সেজন্য তিনি পুলিশ ও ব্লক প্রশাসনকে সমস্ত বিবরণ জানিয়েছেন।

এদিকে, আগুন লাগার খবর পেয়েই এদিন মানিকনগরে ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে কিছু নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন। পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *