Messi in Kolkata | যুবভারতী কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, মঙ্গলে শুনানি

Messi in Kolkata | যুবভারতী কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, মঙ্গলে শুনানি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেসি-দর্শনে (Messi in Kolkata) বিপর্যয়। লন্ডভন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন। এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Court docket) দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল মামলার শুনানি হতে পারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে (Division Bench)। ফলে খুব দ্রুতই এই সংক্রান্ত আইনি প্রশ্নে আদালতের পর্যবেক্ষণ সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, সরকারি সম্পত্তি ভাঙ্গার অভিযোগে পুলিশের ( Police) তরফে দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। এদিন দুই যুবককে সোমবার গ্রেপ্তার (Arrest) করেছে বিধাননগর দক্ষিণ থানা। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু।

উল্লেখ্য, মেসি দর্শনে গিয়ে ফুটবলের বরপুত্রকে দেখতে না পেয়ে তুমুল বিক্ষোভ দেখান উপস্থিত দর্শকেরা। শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যেই সিট (SIT) গঠন করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের চিহ্নিত করতেই এই বিশেষ তদন্তকারী দল বলে জানিয়েছে রাজ্য সরকার। এবার দেখার আগামীকালের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কী বলেন।

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *