Mejbil | একদিনেই উঠছে পিচ! মেজবিলে রাস্তা সংস্কারে চরম অনিয়মের অভিযোগ, কাজ রুখল গ্রামবাসী

Mejbil | একদিনেই উঠছে পিচ! মেজবিলে রাস্তা সংস্কারে চরম অনিয়মের অভিযোগ, কাজ রুখল গ্রামবাসী

ব্লগ/BLOG
Spread the love


ফালাকাটা: পিচ ঢালাইয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাতের টানে উঠে আসছে রাস্তার আস্তরণ! আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিল (Mejbil) এলাকায় রাস্তা সংস্কারে এমনই চরম অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা।

ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের মেজবিল বাসস্ট্যান্ড থেকে যোগেন্দ্রনগর হয়ে শালকুমারহাটের ভান্ডানি বাজার পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই রাস্তাটি কয়েক বছর আগে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় তৈরি হয়েছিল। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। বুধবার মেজবিল এলাকায় পিচ ঢালাই করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায়, নতুন রাস্তার আস্তরণ অত্যন্ত ভঙ্গুর এবং সামান্য হাত দিলেই তা উঠে আসছে।

স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের আগে ধুলো পরিষ্কার করা হয়নি এবং পর্যাপ্ত জল দেওয়া হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে এক দিনেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের আশঙ্কা, সামনেই বর্ষাকাল, এই নিম্নমানের কাজ হলে মাস ঘুরতেই রাস্তা ফের আগের কঙ্কালসার অবস্থায় ফিরে যাবে। এদিন সকালে ক্ষুব্ধ বাসিন্দারা ঠিকাদারি সংস্থার প্রতিনিধিদের সামনেই হাতের টানে পিচ তুলে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন।

কাজের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার সজল সিনহা রায়ের দাবি, শিডিউল মেনেই কাজ চলছে। তবে গ্রামবাসীদের বাধার মুখে এদিন কাজ স্থগিত রাখা হয়। অন্যদিকে, জেলা পরিষদ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *