Kishanganj bike accident | কিশনগঞ্জে নেপাল সীমান্তে ভয়াবহ পথ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী

Kishanganj bike accident | কিশনগঞ্জে নেপাল সীমান্তে ভয়াবহ পথ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী

ব্লগ/BLOG
Spread the love


কিশনগঞ্জ: নেপাল সীমান্তের দীঘলব্যাংক স্কুল চকের কাছে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি (Kishanganj bike accident)। মৃত ব্যক্তির নাম পাণ্ডব কুমার (৪৮)। তিনি স্থানীয় হারুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। এই অকাল মৃত্যুতে নিথর হয়ে গিয়েছে গোটা গ্রাম, শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডববাবু দীঘলব্যাংক বাজারে একটি সাইকেলের দোকানে কাজ করতেন। শুক্রবার কাজ শেষ করে বাড়ি ফিরতে তাঁর কিছুটা রাত হয়ে গিয়েছিল। রাত ১১টা নাগাদ দীঘলব্যাংক স্কুল চকের কাছে কোনও এক অজ্ঞাতপরিচয় দ্রুতগামী গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাণ্ডববাবুর।

দুর্ঘটনার খবর পেয়ে দীঘলব্যাংক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পুলিশ দেহটি বেওয়ারিশ হিসেবে উদ্ধার করলেও, পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পরিচয় জানা সম্ভব হয়। দীঘলব্যাংক থানার আইসি বিপিন কুমার জানান, শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত পাণ্ডব কুমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর বাড়িতে তিন নাবালক সন্তান রয়েছে। বাবার এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। একমাত্র ছাদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবারটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *