Medication Smuggling | মালদা থেকে মুর্শিদাবাদে পাচারের ছক! পুলিশের জালে কোটি টাকার মাদক সহ ২ কুখ্যাত দুষ্কৃতী

Medication Smuggling | মালদা থেকে মুর্শিদাবাদে পাচারের ছক! পুলিশের জালে কোটি টাকার মাদক সহ ২ কুখ্যাত দুষ্কৃতী

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: পাচারের আগেই পুলিশের জালে কোটি টাকা মূল্যের মাদক হেরোইন সহ দুই পাচারকারী। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত মালদা লাগোয়া ফরাক্কা ব্লকের ১২ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন শঙ্করপুর বাসস্ট্যান্ডে। এই মাদক মালদার কালিয়াচক থেকে মুর্শিদাবাদে পাচারের পথে পুলিশ উদ্ধার করে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ শঙ্করপুর এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১ কেজি ৬৮৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বর্তমান বাজারদর প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম জালাল শেখ (২৪) ও অসীম শেখ (২৬)। এরা দু’জনেই মালদার কালিয়াচকের মোহবাদপুর এলাকার বাসিন্দা। উৎসবের মুখে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়াকে ঘিরে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ করেছে প্রশাসনের।

ফরাক্কার এসডিপিও শামসুদ্দিন জানান, উদ্ধার হওয়া হেরোইন মালদা কালিয়াচক থেকে ফরাক্কায় আনা হচ্ছিল। তবে মাদকদ্রব্যগুলি কোথায় সরবরাহ করা হত, তা জানতেই এখন তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ। শনিবার সকালে ধৃত দুই অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের হেপাজতে নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *