শিলিগুড়ি: টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের আন্তঃ স্কুল দাবায় দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিভাগে প্রথম হয়েছে শ্রীহান বর্মন। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে রিতোভাস ভট্টাচার্য এবং রিশান ভৌমিক। এই বিভাগে মেয়েদের মধ্যে প্রথম তিনে শেষ করেছে ঐশানি দে, দেবোস্মা তালুকদার ও সানভি প্রসাদ। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভাগে আবির সিনহা প্রথম হয়। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে নৈয়ায়িক বিশ্বাস এবং অভিরাজ পাল। এই বিভাগে প্রথম তিনজন মেয়ে অদিতি অধিকারী, সুমেধা রায় ও সুকৃতি বসাক। শিলিগুড়ি টেকনোর প্রিন্সিপাল ডঃ নন্দিতা নন্দী জানিয়েছেন, প্রতিযোগিতায় ৩৭ স্কুলের ২৩৭ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। প্রতিযোগীরা এসেছিল আলিপুরদুয়ার, নকশালবাড়ি, ফালাকাটা, শিলিগুড়ি, বিধাননগর, কালিয়াগঞ্জ, বাগডোগরা থেকে। অংশগ্রহণকারী ২৩৭ জনকেই মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
