Md Salim | সেলিমের মুখে শুভেন্দুর প্রশংসা, মমতাকে তোপ সিপিএমের রাজ্য সম্পাদকের

Md Salim | সেলিমের মুখে শুভেন্দুর প্রশংসা, মমতাকে তোপ সিপিএমের রাজ্য সম্পাদকের

শিক্ষা
Spread the love


তমালিকা দে, শিলিগুড়ি: সিপিএমের রাজ্য সম্পাদকের মুখে বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশংসা!

মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর দু’মাসে চারবার উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুক্রবারও তিনি উত্তরকন্যায় এসে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে ফিরে গিয়েছেন। ঠিক একইদিনে শিলিগুড়িতে সিপিএমের দলীয় অফিস হাসছে। কিন্তু বাস্তবে তা হয়নি।’

তবে নতুন সরকারের আমলে ডিম হামলা, বুলডোজার অভিযান নিয়ে সমলোচনা করেন সেলিম। তাছাড়া বিধানসভার ভোটে তাঁর দল যে ফলাফল করেছে সেটা থেকে শিক্ষা নিয়ে পুরভোটের প্রস্তুতির কথাও এদিন জানান সেলিম (Md Salim)। তাছাড়া বিধানসভার ভোটে তাঁর দল য্ ফলাফল করেছে সেটা থেকে শিক্ষা নিয়ে পুরভোটের প্রস্তুতির কথাও জানান সেলিম। সংগঠন মজবুত করতে দলের নেতা-কর্মীদের ডোর টু ডোর জমসংযোগে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ‘আমরা গত পাঁচ বছর ধরে এই কথা বলে আসছি। যখন একশো দিনের কাজ, আবাস যোজনা এমনকি কেন্দ্রীয় যোজনাগুলি নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছিল তখন রাজ্য ও কেন্দ্র সরকার একে অপরকে দোষারোপ করছিল। সেসময় আমরা শ্বেতপত্র প্রকাশের কথা বলেছিলাম।’

এদিকে, রাজ্যে পালাবদলের পরও উত্তরবঙ্গে একাধিক চা বাগান বন্ধ হচ্ছে বলে দাবি করেন সেলিম। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন বর্ষীয়ান বাম নেতা।

বিধানসভার ভোটের প্রচারে উত্তরের বিভিন্ন এলাকায় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন সেলিম। তবে ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে সেভাবে তাঁরা কোনও প্রভাবই ফেলতে পারেননি। এ নিয়ে সেলিম জানান, নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যেই রাজ্য কমিটি পর্যালোচনা করেছে। পাশাপাশি বিগতদিনে পুর নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে মজবুত করার কাজও শুরু হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকের পর শিলিগুড়ির নেতাদের সঙ্গে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক।

অন্যদিকে, শিলিগুড়িতে (Siliguri) এলেও দলের অসুস্থ বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে দেখতে যাননি সেলিম। দুপুরে এনিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তখন অবশ্য সেলিম বলেছিলেন, ‘আমার বিভিন্ন দলীয় কর্মসূচি রয়েছে। সময় বের করতে পারলে অবশ্যই যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *