Mathabhanga | মাথাভাঙ্গায় রামনবমীর মিছিলে মুখোমুখি দুই প্রার্থী! নিশীথের কনভয় দেখে ‘চোর’ স্লোগান তৃণমূলের

Mathabhanga | মাথাভাঙ্গায় রামনবমীর মিছিলে মুখোমুখি দুই প্রার্থী! নিশীথের কনভয় দেখে ‘চোর’ স্লোগান তৃণমূলের

শিক্ষা
Spread the love


ফুলবাড়ি: রামনবমীর পুণ্যতিথিতে সরগরম কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারি এলাকা। একদিকে তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের নেতৃত্বে শোভাযাত্রা, অন্যদিকে সেই পথ দিয়েই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় পার হওয়া— সব মিলিয়ে শুক্রবার বিকেলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বালাসুন্দর এলাকা। দুই প্রার্থীর উপস্থিতিতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়িতে।

মাথাভাঙ্গা (Mathabhanga) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের উপস্থিতিতে এদিন বড় শৌলমারির পূর্ব বালাসুন্দর থেকে ফুলবাড়ির নবগঞ্জ বাজার পর্যন্ত একটি রামনবমী শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেলে মিছিলটি যখন ডুডুয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব বালাসুন্দর বাজারের দিকে এগোচ্ছিল, ঠিক সেই সময় ওই রাস্তা দিয়েই ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

নিশীথ প্রামাণিকের কনভয় নজরে আসতেই মিছিলে থাকা তৃণমূল কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তুলতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনা প্রসঙ্গে সাবলু বর্মন বলেন, ‘আমি কর্মীদের সংযত থাকতে বলেছি। রাজনৈতিক গণতান্ত্রিকভাবে লড়াই হবে।’

পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও। তিনি সাফ জানান:‘আমরা আমাদের মতো আসছিলাম। তৃণমূল কংগ্রেস কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় নয়। ওটা ওদের সংস্কার হতে পারে। আমরা শিষ্টাচারের রাজনীতিতে বিশ্বাসী। আমরা আসার সময় কে কি করেছে দেখিনি। তবে আমরা যদি করা শুরু করি সাবলু বর্মন ঘর থেকে বের হতে পারবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *