কিশনগঞ্জ: কর্ণাটকে পাচারের ছক! ৩২৭ ই জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন নেপাল সীমান্তের কুরলী কোট থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। ধৃতরা হল কর্ণাটকের হাসান জেলার সোমনাহালির বাসিন্দা ভেকটা রামু (৩০), অসমের সুনিতপুর জেলার লালবাতি থানা এলাকার বাসিন্দা প্রদীপ কেবট (৩২) ও কোচবিহারের শীতলকুচীর বাসিন্দা কৃত্তিবাস সরকার (৪০)।
সামনেই বিধানসভা নির্বাচন বিহারে। জানা গিয়েছে, পুলিশের নাকা চেকিং চলছিল সেখানে। সেইসময় কর্ণাটক নম্বরের ট্রাক থেকে প্রায় ৭৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত (Marijuana Seized) হয়েছে। ট্রাকে ভূষির বস্তার তলায় লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। পুলিশের অনুমান, এই বিপুল পরিমান গাঁজা অসম (Assam) থেকে কর্ণাটক (Karnataka) পাচার করা হচ্ছিল। নিয়েছে বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক মূল্য ৩৮,৬৮,৫০০ টাকার বেশি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ সুপার সাগর কুমার।
