Shankudeb Panda | রাজনীতির ময়দান থেকে গঙ্গাবক্ষ! সাত পাকে বাঁধা পড়লেন শঙ্কুদেব পণ্ডা! কনে কে?

Shankudeb Panda | রাজনীতির ময়দান থেকে গঙ্গাবক্ষ! সাত পাকে বাঁধা পড়লেন শঙ্কুদেব পণ্ডা! কনে কে?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সব জল্পনার অবসান! দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে রবিবার সন্ধ্যায় গঙ্গাবক্ষে বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। রাজনীতির কুরুক্ষেত্র আর ক্যামেরার ঝলকানি সরিয়ে রবিবারের গোধূলিতে তিনি বেছে নিলেন নতুন জীবনের পথ। তাঁর জীবনসঙ্গিনী একজন সাংবাদিক।

রবিবার বিকেলের গঙ্গাবক্ষে ছিল এক মায়াবী পরিবেশ। বিয়ের (Wedding ceremony) আসরে বর শঙ্কুদেব সেজেছিলেন লাল রঙের পাঞ্জাবি ও ধুতিতে। তাঁর বিপরীতে কনেকেও দেখা গেল টুকটুকে লাল বেনারসি আর স্বর্ণালঙ্কারে অপরূপা সাজে। বিয়ের আগের গায়ে হলুদের অনুষ্ঠানে দুজনকে দেখা গিয়েছিল কাঁচা হলুদ রঙে—একেবারে ঘরোয়া অথচ জাঁকজমকপূর্ণ সেই ছবিও মুগ্ধ করেছে তাঁদের অনুরাগীদের। অনুষ্ঠানে রাজনীতি, চলচ্চিত্র এবং সংবাদমাধ্যমের একঝাঁক পরিচিত মুখ উপস্থিত ছিলেন।

বেশ কয়েক বছর ধরেই এই সাংবাদিকের সঙ্গে শঙ্কুদেব পণ্ডার সম্পর্কের গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যেত। রবিবার সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। এদিন সন্ধ্যায় যাবতীয় সামাজিক ও ধর্মীয় রীতি মেনে চার হাত এক করলেন তাঁরা।

বিয়ের আনন্দ অনুষ্ঠানের আবহেই নতুন ছবির ঘোষণা দিয়ে রেখেছেন শঙ্কুদেব। আরজি কর কাণ্ডের ছায়ায় (Abhaya) তিনি তৈরি করছেন তাঁর নতুন ছবি। পরিচালক নিজেই জানিয়েছেন, এই ছবি কেবল মনোরঞ্জন নয়, বরং আন্দোলনের দলিল হতে চলেছে।

পরিচালকের কথায়, আরজি কর নিয়ে যে তথ্যগুলো এখনও অনেকের অগোচরে, সেগুলোই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করা হবে। এতে কলকাতার তাবড় অভিনেতাদের পাশাপাশি শহরের বাইরের শিল্পীদেরও দেখা মিলবে।

শঙ্কুদেবের জীবনের এই নতুন অধ্যায়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগতের অনেকেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কর্মব্যস্ত জীবনের মাঝেই ব্যক্তিগত জীবনের এই নতুন ইনিংস শুরু করলেন পরিচালক-নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *