উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মোড়। দিল্লিতে (Delhi) মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে নিরাপত্তার পাশাপাশি বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Marco Rubio-PM Modi)। শনিবার বিকেলে সেবাতীর্থে আয়োজিত এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বৈঠকেই প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে (White Home) যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন রুবিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেই এই আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনদিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব (India go to)। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনে ভারত-মার্কিন বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু টানাপোড়েন দেখা দিলেও, এই উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেখাবে বলে মনে করছে কূটনৈতিক মহল (Strengthen bilateral ties)।
শনিবার সকালে কলকাতায় পা রাখেন মার্কিন বিদেশ সচিব। সেখানে তিনি মাদার টেরেসার প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অফ চ্যারিটি’ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জিনেট ডুসদেবেস রুবিও। মাদার টেরেসার সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি একে ‘করুণা ও সেবার এক অনন্য উত্তরাধিকার’ বলে অভিহিত করেন। উল্লেখ্য, কলকাতায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মার্কিন কূটনৈতিক আউটপোস্ট।
মার্কিন দূত সার্জিও গোর, যিনি রুবিওর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, জানিয়েছেন যে, আলোচনায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে ভারতকে দীর্ঘকাল ধরেই ওয়াশিংটনের অন্যতম প্রধান কৌশলগত সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।
বৈঠক শেষে সার্জিও গোর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নিরাপত্তা, বাণিজ্য এবং অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও আমেরিকার সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত আমেরিকার এক গুরুত্বপূর্ণ অংশীদার।’ আগামী ‘নিকট ভবিষ্যতে’ প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানানোর বার্তাও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছিলেন মোদি। সেই সাক্ষাতের রেশ ধরেই এবার আরও এক দফার বৈঠকের আমন্ত্রণ এল। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মোদির এই সম্ভাব্য আমেরিকা সফরের আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
