Street Accident | বাহাদুরগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত দুই যুবক, আহত এক

Street Accident | বাহাদুরগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত দুই যুবক, আহত এক

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Street Accident) প্রাণ হারালেন দুই যুবক। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাহাদুরগঞ্জ (Bahadurganj) থেকে কিশনগঞ্জের দিকে একটি বাইকে চেপে ফিরছিলেন তিন যুবক। পথে নেহরু কলেজের সামনে পিছন থেকে একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগামী ট্রাক তাঁদের বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে বাইক চালক সাহেব বাবু (১৯) এবং মহম্মদ নুর দিল (১৪)—দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতরা দু’জনেই বেলুয়া পুরব বস্তির বাসিন্দা। এছাড়া কিশনগঞ্জের অপর এক যুবক গুরুতর আহত হন। তিনি পেশায় টেন্ট হাউসের কর্মী।

ঘটনার খবর পেয়ে বাহাদুরগঞ্জ থানার পুলিশ (Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত যুবককে বাহাদুরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বেলুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অজ্ঞাতপরিচয় ঘাতক ট্রাকটির বিরুদ্ধে মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *