Many killed after blast triggers large hearth at unlawful cracker godown in Jaipur

Many killed after blast triggers large hearth at unlawful cracker godown in Jaipur

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। জানা যাচ্ছে, কারখানাটির কোনও লাইসেন্স ছিল না। বেআইনিভাবে চলছিল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, জয়পুরের তালাই কলোনিতে অবস্থিত ছিল ওই কারখানাটি। মঙ্গলবার কারখানাটির গুদামে আচমকা বিস্ফোরণ হয়। সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল। এরপরই কারখানাটিতে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় গুদামের ভিতরে বেশ কয়েকজন ছিলেন। বিস্ফোরণের পরই তাঁরা সেখান থেকে ছুটে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ভয়ংকর আগুনের কারণে অগ্নিদগ্ধ কয়েকজন কারখানার ভিতরেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। অগ্নিদগ্ধ অবস্থায় মোট সাত জনেক উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কেউই প্রাণে বাঁচেননি।

আরও পড়ুন:

কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গুদামের ভিতর প্রচুর বিস্ফোরক ছিল। সেখান থেকেই কোনওভাবে বিস্ফোরণ হয়। গত চার মাসের মধ্য়ে রাজস্থানে এই নিয়ে দ্বিতীয়বার এমন মর্মান্তিক ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারিতে ভিওয়াড়িতে একটি অবৈধ বাজির কারখানায় একই ধরনের বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সাতজনের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *