Mamata On DA | রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata On DA | রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের এবার বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকেই বকেয়া ডিএ মিলবে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া DA দেবে রাজ্য সরকার। রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করা হবে। তার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নির্বাচনের দিন ঘোষণা যখন একদম দোরগোড়ায় তখন এই ডিএ ঘোষণা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে। তৃণমূল শিবির যেমন একে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক হিসেবে দেখাতে চাইছে, তখন বিরোধী শিবিরের ব্যাখ্যা, ভোটে নিশ্চিত পরাজয়ের কথা আঁচ করতে পেরেই খরকুটো ধরে বাঁচতে চাইছেন মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী গত ৬ মার্চ সুপ্রিম কোর্টে আবেদন করে ডিএ দেওয়ার সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন সেই মুখ্যমন্ত্রীই হঠাৎ ভোল বদলে নির্বাচনের দিন ঘোষণার কয়েক ঘন্টা আগে ডিএ দেওয়ার কথা জানানোয় বিরোধীরা আঙ্গুল তুলেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *