Mamata banerjee | ‘সারা দেশ দখল করেও লজ্জা হয় না’, গাজোলের সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

Mamata banerjee | ‘সারা দেশ দখল করেও লজ্জা হয় না’, গাজোলের সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘সারা দেশ দখল করেও লজ্জা হয় না’, বুধবার মালদার গাজোলে সরকারি সভা থেকে বিজেপিকে ঠিক এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।’ গাজোেলের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা। তিনি বলেছেন, ‘কেন্দ্র সব টাকা কেটে নিচ্ছে। মালদা ও মুর্শিদাবাদের ভাঙন রোধে কেন্দ্র কিছুই করেনি।’ বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘সারা দেশ দখল করেও কি লজ্জা হয় না। জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *