Mamata Banerjee | রামলীলা ময়দানের সমাবেশে বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ শরিকরা? উদ্ধবকে ফোন মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশে বক্তব্য রাখার সুযোগ না পাওয়ায় মহারাষ্ট্রের শরিক দলগুলির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তাঁদের কথা হয়।

সময়ের অভাবে শিবসেনার প্রতিনিধিরা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পাননি। তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা মেটানোর আশ্বাস উদ্ধবকে দিয়েছেন মমতা। সূত্রের খবর, বিষয়টি সংশোধন করা হবে বলেও তাঁকে জানিয়েছেন তৃণমূল নেত্রী। জোটের শরিকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে মমতা নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে অসন্তোষ শুধু শিবসেনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মহারাষ্ট্রের বিরোধী শিবিরের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও রবিবারের সমাবেশে বক্তব্য রাখার সুযোগ পাননি। তাঁদের মধ্যে ছিলেন শিবসেনার সঞ্জয় রাউত এবং এনসিপি (শরদ পাওয়ার)-এর সুপ্রিয়া সুলে। অন্যদিকে, সিপিআইএমএল লিবারেশনের দুই প্রতিনিধিকে বক্তৃতার সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে ইন্ডিয়া জোটের মঞ্চে কোন শরিককে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই পুরোনো প্রশ্ন ফের সামনে এসেছে।

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। ফলে তাঁদের অসন্তোষ জোটের বৃহত্তর ঐক্যের উপর প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে মমতার উদ্ধবের সঙ্গে যোগাযোগকে শরিকদের মধ্যে সমন্বয় বজায় রাখার উদ্যোগ হিসাবেই দেখা হচ্ছে।

এদিকে, ২০ নভেম্বরের পর থেকে দেশজুড়ে নতুন কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া জোটের। পরবর্তী জনসভা হায়দরাবাদে হতে পারে। শরিকদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে।

The submit Mamata Banerjee | রামলীলা ময়দানের সমাবেশে বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ শরিকরা? উদ্ধবকে ফোন মমতার appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *