উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিট (NEET) কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে উত্তাপ ক্রমেই বাড়ছে। শুক্রবার এই ইস্যুতে কলকাতায় বাম ছাত্র-যুব সংগঠনগুলির বড়সড় প্রতিবাদের পর এবার আন্দোলনের ধার বাড়াতে সরাসরি ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস।
গত সোমবার একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, এবার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে (JantarMantar) প্রতিবাদে যোগ দিতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় সূত্রে খবর, নিট দুর্নীতির প্রতিবাদে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতেই তিনি আগামী সোমবার তিনি দিল্লির বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন। রাজধানীর আন্দোলনের পাশাপাশি রাজ্যস্তরেও সুর চড়াচ্ছে তৃণমূলের যুব সংগঠন। রাজপথে আন্দোলন জোরদার করতে আগামীকাল শনিবার দুপুর ২টোয় সিআইটি পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল যুব কংগ্রেস। মেধাবী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়াই এই জোড়া কর্মসূচির মূল লক্ষ্য।
The submit Mamata Banerjee | নিট কেলেঙ্কারির প্রতিবাদে এবার যন্তরমন্তরে মমতা, কলকাতায় মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস appeared first on Uttarbanga Sambad.
