উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা নিয়ে বিক্ষোভ ও ধর্না প্রদর্শনের সময় দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর অবশেষে মুক্তি পেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তাঁকে ও তাঁর সঙ্গে আটক হওয়া ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য তৃণমূল নেতাদের ছেড়ে দেওয়া হয়।
মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে শনিবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিরোধী নেতারা। এদিন দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় শান্তিপূর্ণ ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দিল্লি পুলিশ তাঁকে এবং তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে জোরপূর্বক আটক করে প্রিজন ভ্যানে তোলে।
জানা গেছে, মুক্তি পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছেন। বিরোধী নেতাদের এই হেনস্থার প্রতিবাদে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।
The submit Mamata Banerjee | দিল্লি পুলিশের হেপাজত থেকে মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য তৃণমূল নেতারা appeared first on Uttarbanga Sambad.
