Mamata Banerjee | ‘সংস্কৃতিহীন দল, বাংলাটাকে চেনে না’! শিক্ষক দিবসের মঞ্চ থেকে বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনার কড়া জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক অনুষ্ঠানে বিজেপিকে ‘প্রচারসর্বস্ব’ ও ‘সংস্কৃতিহীন’ বলে আক্রমণ করেন তিনি। সকালে নিউ টাউনের এক অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিগত তৃণমূল জমানায় শিক্ষায় দুর্নীতির অভিযোগ তুললে, মমতা তার পালটায় বলেন, তাঁর আমলেই বিধায়ক-সাংসদ তহবিলে প্রচুর স্কুল ভবন ও পরিকাঠামো তৈরি হয়েছে। বর্তমান সরকার কেবল সেগুলির রক্ষণাবেক্ষণ করলেই অনেক উন্নয়ন সম্ভব।

বক্তব্যের মাঝে বর্তমান সরকারের প্রচার নীতি ও সংস্কৃতির সমালোচনা করতে গিয়ে মমতা বলেন, “নন্দনের ভিতরে অনুষ্ঠান হচ্ছে, আর সারা চত্বর জুড়ে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে। আমি তো জীবনে কখনও এমনটা দেখিনি! আমি প্রতি বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব করেছি, কিন্তু কখনও এই ধরনের বিষয় দেখিনি। এরা একটা নীতিহীন, রুচিহীন, শব্দহীন, ভাষাহীন, সংস্কৃতিহীন এবং সম্প্রীতিহীন দল। এরা দেশটাকেও চেনে না, বাংলাটাকেও চেনে না!” এছাড়াও বিকল্প ব্যবস্থা না করে হকারদের দোকান ভাঙা এবং নারীদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *