মালদা: এখনও খোঁজ মেলেনি অপহৃত ঠিকাদারের। এই অপহরণের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে এক দম্পতিতে। গত ২৩ মে পুখুরিয়া থানা এলাকা থেকে নিখোঁজ পেশায় ঠিকাদার এক যুবক। এই ঘটনায় অপহৃতের স্ত্রী ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি সন্দেহভাজনের তালিকায় স্থানীয় এক দম্পতির নাম উল্লেখ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে অভিযুক্ত দম্পতিকে। অপহৃতের অভিযোগ, ব্যবসায়ীক লেনদেনের কারণে দম্পতি তাঁর ঠিকাদার স্বামীকে অপহরণ করে থাকতে পারে।
সূত্রের খবর, পুলিশের জেরায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে ধৃত দম্পতি দাবি করেছেন, অপহরণের পর ঠিকাদারকে তাঁরা মেরে ফেলেছেন। এরপরেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। আদৌ তাঁরা অপহৃত ঠিকাদারকে মেরে ফেলেছেন কিনা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। রবিবার ধৃতদের এদিন আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ৭ দিনের হেপাজতে নিয়েছে পুলিশ।
