Major Recruitment | ভোটের মুখে ফের ‘জেগে উঠল’ ৩২ হাজার চাকরি বাতিল মামলা! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারীরা

Major Recruitment | ভোটের মুখে ফের ‘জেগে উঠল’ ৩২ হাজার চাকরি বাতিল মামলা! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারীরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) ডিভিশন বেঞ্চের দেওয়া ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি (Major Recruitment) বহালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court docket) মামলা দায়ের করা হলো। মূল মামলাকারীদের পক্ষ থেকে এই স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করা হয়েছে। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্পষ্ট দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেবল ‘মানবিকতা’র খাতিরে সেই চাকরি বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা আইনত সঠিক নয়।

গত বছর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল। তার আগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির হদিশ পেয়ে সমস্ত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে জানায়, নিয়োগে কোনো বড় ধরনের অনিয়ম হয়নি এবং অল্প কিছু প্রার্থীর জন্য কয়েক হাজার শিক্ষকের চাকরি বাতিল করা যায় না।

বুধবার সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে মামলাকারীরা দাবি করেছেন, গোটা নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির তথ্যপ্রমাণ রয়েছে, তাকে উপেক্ষা করা হয়েছে। তাঁদের মতে, দুর্নীতি করে পাওয়া চাকরি কোনোভাবেই মানবিকতার অজুহাতে টিকিয়ে রাখা যায় না। যেখানে দুর্নীতির তদন্ত এখনও চলছে, সেখানে এই নিয়োগকে বৈধ ঘোষণা করা বেআইনি।

মামলাটি সুপ্রিম কোর্টে গড়ানোর সম্ভাবনা আঁচ করে আগেই সতর্ক হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতে পর্ষদের বক্তব্য না শুনে যাতে কোনো একতরফা নির্দেশ না দেওয়া হয়, সেজন্য আগেই ‘ক্যাভিয়েট’ দাখিল করে রেখেছে তারা।

আইনি মহলের ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। ৩২ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন শীর্ষ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *