Maharashtra Rain | বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, গত ২৪ ঘণ্টায় মৃত্যু অন্তত ১০ জনের, জারি লাল সতর্কতা

Maharashtra Rain | বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, গত ২৪ ঘণ্টায় মৃত্যু অন্তত ১০ জনের, জারি লাল সতর্কতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra Rain)। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জানা গিয়েছে, নাসিকে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১১ হাজার ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মুম্বই, থানে, পালঘর, রাইগাড, নাসিক ঘাট এবং পুনে ঘাট এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রেড অ্যালার্ট (Crimson Alert) জারি করেছে মৌসম ভবন।

প্রবল বৃষ্টিতে বেড়েছে গোদাবরী নদীর জলস্তর। গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। পুণের সদরদপ্তরে আরও দু’টি দল প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। জয়কওয়াড়ি বাঁধের জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পৈথানের শম্ভাজিনগরের প্রায় ৭,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। মহারাষ্ট্র জুড়ে চলছে উদ্ধারকাজ। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।

মৌসম ভবন জানাচ্ছে, মহারাষ্ট্রে আরও বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। শনিবার রাত থেকে মুম্বইয়ে (Mumbai) ভারী বৃষ্টি হচ্ছে। রবিবার, শহর ও শহরতলিতে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে কিছু এলাকায় ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বিকেলে বৃষ্টির তীব্রতা কমেছে। তবে বিপযর্স্ত হয়েছে সড়ক ও রেল পরিষেবা। জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে, শহরে গড়ে ৪৭.৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *