Magnificence suggestions | ত্বকে হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে চান? ভরসা রাখুন ঘরোয়া কিছু উপকরণে

Magnificence suggestions | ত্বকে হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে চান? ভরসা রাখুন ঘরোয়া কিছু উপকরণে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সামনেই দুর্গাপূজা। এদিকে বাইরে কাজের জন্যে রোদে যেতেই হয়। আর এর জন্যে ত্বকে পড়ছে কালচে দাগ-ছোপ। তাই এখন থেকেই একটু একটু করে ত্বকের যত্ন নিতে শুরু করুন। বাইরে বাজার থেকে কিংবা অনলাইনে দামী দামী প্রসাধনী কিনে আনছেন। অফিস থেকে ফিরতে রাত হলেও ক্লান্ত শরীরে ধাপে ধাপে সেই সব প্রসাধনী যত্ন করে মাখছেন। সবই সুন্দর, দাগছোপহীন, জেল্লাদার ত্বক লাভের আশায়। এতে কি আদৌ লাভ হচ্ছে কিছু? সুন্দর নায়িকাদের মতন ত্বক পেতে চাইলে বাইরে থেকে যত্ন করলে হবে না। কিছু নিয়ম মেনে চলতে হবে। বাইরের প্রসাধনীতে নানারকম রাসায়নিক থাকে।তাই সেগুলো ব্যবহার না করে ঘরোয়া কিছু উপকরণে (Magnificence suggestions)  ভরসা রাখতে পারেন।

হলুদের প্যাক

ত্বকের রন্ধ্রে জমে থাকা ধুলোময়লা টেনে বার করতে হলুদের জুড়ি মেলা ভার। হলুদের ফেসপ্যাক মুখে লাগালে প্রথমেই ত্বকে ঠান্ডা অনুভূতি হবে, দাগছোপ উঠে যাবে। হলুদ ত্বকে লাগালে, ত্বকের রং উজ্জ্বল হয়, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমে।
আধ চা-চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চা চামচ বেসন, এক চা চামচ টক দই আর কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মুখে-গলায়, দুই হাতেও মেখে নিতে পারেন। হলুদের ফেসপ্যাক (Magnificence suggestions) লাগানোর পরে ১৫-২০ মিনিট রাখবেন। এর পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।

নিমের ফেসপ্যাক

১ চামচ নিম গুঁড়ো, গোলাপ জল, মধু ও বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর মুখে লাগিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। নিমেও রয়েছে প্রদাহনাশক উপাদান। এছাড়াও এটি ব্যাকটিরিয়ার সংক্রমণ রোধ করতে এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ ঠেকানোর জন্যও উপকারী।

বেসন ফেসপ্যাক

দু-চামচ বেসন, টকদই, হলুদ গুড়ো, কাঁচা দুধ, ১ চামচ লেবুর রস ও মধু মিশিয়ে পেস্ট করে নিন। মিনিট ২০ মুখে রেখে আলতো হাতে ঘসে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে একটুকরো বরফ ঘসে নিন। এই ফেসপ্যাক খুব তাড়াতাড়ি ত্বকের জেল্লা ফেরাবে। ত্বক নরম এবং মসৃণও করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *