Madan Mitra to affix BJP, Arjun Singh’s remark spark controversy

Madan Mitra to affix BJP, Arjun Singh’s remark spark controversy

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


একসময় একই দলে ছিলেন দু’জনে। কাঁধে কাঁধ রেখে তৃণমূলের হয়ে কাজ করেছেন। বর্তমানে মদন মিত্র তৃণমূলের বিধায়ক। ফুল বদলে অর্জুন সিং রয়েছেন বিজেপিতে। তবে বুধবার অর্জুনের মন্তব্যে নয়া সমীকরণের ইঙ্গিত। তাঁর দাবি, “যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।” একথা শুনে কিছুই বললেন না কামারহাটির বিধায়ক। শুধু হাসিমুখে চেয়ে রইলেন তিনি।

এই বিষয়ে আরও খবর

এদিন বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ পর্ব ছিল। উপস্থিত ছিলেন জয়ী বিধায়করা। সেই তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। শপথগ্রহণ পর্ব শেষে বিধানসভার বাইরে বেরিয়ে মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিতে এসেছিলেন লক্ষাধিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। তার মধ্যে একটা সিপিএমের ৩৪ বছরের মুক্তির স্বাদ ছিল। এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষ কেমন নির্বাক হয়ে গিয়েছেন। কোথাও কোনও উচ্ছ্বাস, আনন্দ নেই। আমিও ব্যক্তিগত, মানসিকভাবে ভেঙে পড়েছি এমন একটা বিধানসভা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”

তারই মাঝে সাংবাদিকরা দেখতে পান নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তাঁকে মদন মিত্রে পাশে দাঁড়িয়ে কিছু কথা বলার অনুরোধ জানানো হয়। অর্জুন হাসিমুখে একসময়ের ‘সহযোদ্ধা’ মদন মিত্রের পাশে এসে দাঁড়ান। তাঁর দিকে হাসিমুখে তাকিয়ে বলেন, “একসঙ্গেই আছি। যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।” এরপর মদনের দিকে প্রশ্ন ছুড়ে দেন, “কী দাদা?” তারপর “ও লাভলি” বলে চলে যান তিনি। মদন মিত্র অবশ্য এই প্রসঙ্গে একটি কথাও বলেননি। শুধু হাসিমুখে অর্জুনের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছিলেন কিছুক্ষণ।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *