M.S.DHONI | ধোনির স্টাইলে স্টাম্পিং তরুণ ক্রিকেটারের! কৃতিত্ব দিলেন মাহিকে

M.S.DHONI | ধোনির স্টাইলে স্টাম্পিং তরুণ ক্রিকেটারের! কৃতিত্ব দিলেন মাহিকে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নামটার সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে রয়েছে। তবে মাহি ধীরে ধীরে তার ক্রিকেট কেরিয়ারের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি শুধু চেন্নাইয়ের হয়ে আইপিএল (IPL) খেলছেন। কিন্তু আর কতদিন এভাবে খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর শুধু মাহি নিজেই জানেন।

তবে এবার কী মাহির উত্তরসূরি পেয়ে গেল চেন্নাই সুপার কিংস? কথা হচ্ছে উর্বিল প্যাটেলকে (Urbil Patel) নিয়ে। যিনি সদ্য ইডেনে উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনির স্টাইলে ব্যাটারকে আউট করেছেন।

রনজিতে বাংলার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে সিদ্ধার্থ দেশাইয়ের ডেলিভারি অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ। বলের সঙ্গে ব্যাটের সংযোগ না হওয়ায় বল চলে যায় উর্বিলের হাতে। বলটা ধরে কয়েক মুহূর্ত অপেক্ষা করেন উর্বিল। ক্রিজ থেকে শাহবাজের বাঁ পা সামান্য উঠতেই তিনি বেল ফেলে দেন। রিভিউ দেখে ব্যাটারকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সবমিলিয়ে গুজরাটের তরুণ উইকেটকিপারকে নিয়ে ক্রিকেট মহলে হইচই পড়ে গিয়েছে।

কারণ, অতীতে অনেকবার মহেন্দ্র সিং ধোনিকে এমন স্টাম্পিং করতে দেখা গিয়েছে। উর্বিলও ঠিক সেটাই করেছেন। সিএসকের হয়ে আইপিএল খেলার
সুবাদে মাহি এখন তাঁর সতীর্থ।

শাহবাজকে আউট করার করার পর তিনি বলেন, “ধোনিভাইকে এভাবে স্টাম্পিং করতে দেখেছি। তবে কিপিং করার সময় এতকিছু ভাবা যায় না। শাহবাজ একটু এগিয়ে খেলছিল। তাই ভারসাম্য বজায় রাখতে ক্রিজে থাকা পা ওপরে তোলাটাই স্বাভাবিক। ওঁর ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই ওই সুযোগটা আমি কাজে লাগিয়েছি।

ওই স্টাম্পিংয়ের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বিল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনও বই থেকে এটা শিখিনি। কিংবদন্তি স্বয়ং থালার থেকে শিখেছি।’ ওই ভিডিওতে সিএসকের কমেন্ট, ‘দারুণ স্টাম্পিং’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *