Lok Sabha Speaker Om Birla | লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে নোটিশ: সই করল কংগ্রেস-সপা, দূরত্ব বজায় রাখল তৃণমূল!

Lok Sabha Speaker Om Birla | লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে নোটিশ: সই করল কংগ্রেস-সপা, দূরত্ব বজায় রাখল তৃণমূল!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভার স্পিকার ওম বিড়লার (Lok Sabha Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে লোকসভা সচিবালয়ে নোটিশ জমা দিল বিরোধীরা। মঙ্গলবার দুপুরে কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ এই নোটিশ জমা দেন। তবে এই পদক্ষেপে বিরোধী ঐক্যে বড়সড়ো ফাটল ধরালো তৃণমূল কংগ্রেস। কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টি এই নোটিশে সই করলেও, নাম নেই তৃণমূলের (TMC) কোনো সাংসদের।

কেন এই অনাস্থা প্রস্তাব?

বিরোধী শিবিরের অভিযোগ, লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন পর্বে রাহুল-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। পাশাপাশি আট জন সাংসদকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছে বিরোধী শিবির। এই দুই ঘটনার প্রতিবাদে ১২০ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত এই নোটিশ জমা দেওয়া হয়েছে।

কেন সই করল না তৃণমূল?

তৃণমূল কংগ্রেসের এই অনাস্থা প্রস্তাবে সই না করার বিষয়টি জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। যদিও লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন সকালেই দলের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানান, কংগ্রেসের প্রস্তাবে সই করতে তাঁদের নীতিগত কোনো আপত্তি নেই, তবে তার আগে ‘ইন্ডিয়া’ জোটের অন্তর্ভুক্ত সব দলগুলির একটি যৌথ বিবৃতি প্রয়োজন। পদ্ধতিগত স্বচ্ছতা ও জোটের সংহতি বজায় রাখলে তবেই তৃণমূল সই করবে বলে তিনি সাফ জানিয়ে দেন। মূলত এককভাবে কংগ্রেসের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা আটকাতেই জোড়াফুল শিবিরের এই ‘শর্ত’ বলে মনে করা হচ্ছে।

ভবিষ্যৎ কী?

লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপলকুমার সিংকে নোটিশটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্পিকার স্বয়ং। সচিবালয় সূত্রে খবর, নিয়ম অনুসারে সমস্ত স্বাক্ষর ও পদ্ধতি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার স্পিকারকে অপসারণের চেষ্টা হয়েছে ভারতীয় সংসদীয় ইতিহাসে, কিন্তু কোনোবারই তা সফল হয়নি। বর্তমান সংখ্যাতত্ত্বের বিচারেও এই প্রস্তাব পাশ হওয়া প্রায় অসম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *