Little one sexual abuse case | শিলিগুড়িতে নাবালিকা যৌন হেনস্থায় সাজা! ৯ বছর পর ২০ বছরের জেল দোষী ‘দাদু’র

Little one sexual abuse case | শিলিগুড়িতে নাবালিকা যৌন হেনস্থায় সাজা! ৯ বছর পর ২০ বছরের জেল দোষী ‘দাদু’র

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ২০১৭ সালের সেই কালো স্মৃতি অবশেষে বিচারের আলো দেখল। চার বছরের নাতনি সম নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করার অপরাধে অভিযুক্ত রাম ভগতকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড শোনাল শিলিগুড়ি আদালত (Little one sexual abuse case)। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতের বিশেষ পক্সো কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ অনিতা মেহত্রা মাথুর এই ঐতিহাসিক রায় দান করেন।

জানা গিয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর টিকিয়াপাড়া এলাকার একটি দোকানের কর্মী রাম ভগত ওই নাবালিকাকে পাশের মাঠে নিয়ে গিয়ে হেনস্থা করে বলে অভিযোগ। শিশুটি তাকে ‘দাদু’ বলে সম্বোধন করত। শিশুটির পরিবারের তরফে অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তদন্তকারী অফিসারের অসুস্থতার কারণে চার্জশিট পেশ করতে দেরি হওয়ায় সে শর্তসাপেক্ষে জামিন পায়। তবে জামিন পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। এক বছর আগে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এরপরেই শুরু হয় বিচারপ্রক্রিয়া। বিচার চলাকালীন চিকিৎসক, প্রতিবেশী ও নির্যাতিতার পরিবারসহ মোট ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সরকারি আইনজীবী সুনন্দা সরকার জানান, পকসো আইনের ৬ ও ৮ নম্বর ধারার ভিত্তিতে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আদালত নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *