Lionel Messi | মেসির পোস্টে ‘ট্র্যাজিক হিরো’ শতদ্রু দত্তের নাম! কী লিখলেন ‘ফুটবলের রাজপুত্র?’

Lionel Messi | মেসির পোস্টে ‘ট্র্যাজিক হিরো’ শতদ্রু দত্তের নাম! কী লিখলেন ‘ফুটবলের রাজপুত্র?’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘Una Initiative de Satadru Dutta’ ভারত সফর শেষ করে সদ্য নিজের শহরে পা রেখেই ‘ফুটবলের রাজপুত্র’ লিওনেল মেসির (Lionel Messi)  ইনস্টাগ্রাম পোস্টে জ্বল জ্বল করছে ‘ট্র্যাজিক হিরো’ শতদ্রু দত্তের নাম! ইতিমধ্যেই সেই পোস্টে প্রায় ১ কোটি লাইক পড়েছে।

মেসি লেখেন, ‘নমস্কার ভারত! দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় আমি অসাধারণ ঘুরেছি। উষ্ণ অভ্যর্থনা, চমৎকার আতিথেয়তা ও আমার পুরো সফর জুড়ে যে ভালবাসা আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমি আশা রাখি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে! #GOATTourIndia #GOATconcert #MessiinIndia আ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ।’ সেই পোস্টটি ইংরেজির পাশাপাশি লেখা রয়েছে স্প্যানিশেও।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার জন্য হাজির হয়েছিলেন বহু দর্শক। মেসিকে দেখতে না পেয়ে তুমুল বিক্ষোভ দেখান দর্শকরা। যুবভারতী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। এই পরিস্থিতিতে মেসির পোস্টে শতদ্রু দত্তের (Satadru Dutta) নাম থাকায় আবার শুরু হয়েছে সমালোচনা।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *