উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেক্সাসের ডলাস স্টেডিয়ামে আজ ইতিহাস লিখলেন লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসে পড়লেন আর্জেন্টাইন এই মহাতারকা। অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ জে-এর ম্যাচে গোল করেই তিনি ছাপিয়ে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে।
ম্যাচের শুরুর মুহূর্ত থেকেই মেসি ছিলেন আলোচনার কেন্দ্রে। খেলার প্রথমদিকে লাউতারো মার্টিনেজ বক্সে ফাউলের শিকার হলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি, তাঁর শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পেনাল্টি মিসের হতাশা দ্রুত ঝেড়ে ফেলে মেসি ফিরে আসেন দুর্দান্ত ফর্মে। ৩৮তম মিনিটে অস্ট্রিয়ার গোলরক্ষককে পরাস্ত করে তিনি পৌঁছে যান বিশ্বকাপের মঞ্চে ১৭তম গোলের অনন্য উচ্চতায়।
The publish Lionel Messi | বিশ্বকাপের নতুন ‘রাজা’ লিওনেল মেসি! অস্ট্রিয়ার বিরুদ্ধে গড়ে ফেললেন অনন্য নজির appeared first on Uttarbanga Sambad.
