Lionel Messi | আরও তিন বছর মায়ামিতে মেসি

Lionel Messi | আরও তিন বছর মায়ামিতে মেসি

ভিডিও/VIDEO
Spread the love


ফ্লোরিডা: ইন্টার মায়ামির নতুন চুক্তিতে সই করলেন লিওনেল মসি। আরও তিন বছর মায়ামিতেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারে এই মরশুমের শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল ইন্টার মায়ামির। চুক্তি বৃদ্ধির বিষয়ে লিওর সঙ্গে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের ক্লাবটির আলোচনা চলছিল। অবশেষে ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন এলএম টেন। বৃহস্পতিবারই মায়ামির ক্লাবটির তরফে সরকারিভাবে মেসির সঙ্গে চুক্তি বৃদ্ধির খবর ঘোষণা করা হয়।

চুক্তি নবীকরণের পর মেসি বলেছেন, ‘আরও তিন বছর ইন্টার মায়ামিতে থাকতে পারব। খুব খুশি। আরও ভালো লাগছে কারণ, অবশেষে মায়ামির ফ্রিডম পার্কে খেলতে পারব।’ ইন্টার মায়ামির তরফে সমাজমাধ্যমে যে ছবি পোস্ট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে, নির্মীয়মাণ ওই স্টেডিয়ামে বসেই চুক্তিতে সই করছেন মেসি। ২০২৮ সালে চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন মেসির বয়স হবে ৪১। ফলে এটা ধরে নেওয়াই যায় ইন্টার মায়ামি থেকেই কেরিয়ারে ইতি টানবেন আর্জেন্টাইন মহাতারকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *