গঙ্গারামপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভা থেকে তৃণমূল সরকারকে (TMC) উপরে ফেলার হুংকার শুভেন্দুর (BJP Shuvendu Adhikari) গলায়।
শুভেন্দু বলেন, ‘দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে অনেক কিছু দিয়েছে। কিন্তু তার পরিবর্তে তৃণমূল সরকার জেলায় তেমন কিছু করেনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (Meeting Election 2026) দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনের ৬টিতেই বিজেপি জয়লাভ করলে এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই মেডিকেল কলেজের শিলান্যাস করে কাজ শুরু করে দেওয়া হবে।’
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির পেছনে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের হাত রয়েছে। বাংলাদেশে (Bangladeshi) মুসলমান এবং রোহিঙ্গাদের কারণে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাতে ২০৩১ সালের জনগণনায় হিন্দু জনসংখ্যা ৬৫ শতাংশের নিচে নেমে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেন। ডেমোগ্রাফি পরিবর্তনের ফলশ্রুতিতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, কুমারগঞ্জ এবং কুশমন্ডি ব্লক রাজ্যের হাতের বাইরেও চলে যাবে। এভাবে চলতে থাকলে ২০৪১ সালের পর রাজ্যে পিসি, ভাইপো এবং গঙ্গারামপুরের মিত্র ব্রাদার্সদের (রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, ও তার ভাই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র) পরিণতি হবে যোগেন মন্ডলের মত বলেও কটাক্ষ করেন। আমি কখনোই বলিনি যে আমরা মুসলিম ভোট চাই না, কিন্তু আমি বলেছি আমরা মুসলিম ভোট পাই না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সকলের জন্যই উন্নয়নের কাজ করে চলেছেন।’
পাশাপাশি রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি রয়েছে, তেমনি আমরাও বলবো আমার পাড়া তৃণমূল তারা।’
এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ অনেকে ।
