Letter from the Division of Affected person and Household Welfare to the Division of City and Municipal Improvement

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শহরাঞ্চলে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর ও দূষণমুক্ত রাখা প্রয়োজন। সে দিকে নজর দিতেই এবার পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে চিঠি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য চিকিৎসা সংক্রান্ত অজৈব বর্জ্য পদার্থ নিয়মিত পরিষ্কারের উপর জোর দেওয়া হয়েছে। চিঠি একাধিক প্রস্তাবও দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে।

চিঠিতে উল্লেখিত প্রস্তাব গুলি হল, অজৈব বর্জ্য পদার্থ ফেলার জন্য হাসপাতাল চত্বরেই একটি গর্ত তৈরি করতে হবে, সেখান থেকেই পুরকর্মীরা নিয়মিত আবর্জনা সংগ্রহ করবেন। হাসপাতালের বহির্বিভাগ সহ গোটা চত্বরে ভিন্ন আবর্জনার জন্য আলাদা আলাদা রঙের ডাস্টবিন রাখতে হবে। নিয়মিত সমস্ত বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। হাসাপাতাল থেকে বর্জ্য সংগ্রহের কারণে স্বাস্থ্যবিধি যাতে না ভাঙা হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। হাসপাতাল সংলগ্ন রাস্তা ও নর্দমা সংস্কারের দিকেও নজর রাখতে হবে পুরকর্মীদের। হাসপাতাল চত্বরে ঝোপ-জঙ্গল, আগাছা পরিষ্কারেরও প্রস্তাব দেওয়া হয়েছে চিঠিতে। প্রস্তাব মতো যাতে নিয়ম করে কাজগুলি বাস্তবায়িত হয়, তা জন্য স্থানীয় নোডাল অফিসারদের নম্বরও দেওয়ার কথা বলা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা ওই আধিকারিকের সঙ্গে যোগযোগ করতে পারেন সহজেই।

আরও পড়ুন:

প্রসঙ্গত, শহরাঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র ও হাসাপাতালগুলিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব অনেকখানি বর্তায় সংশ্লিষ্ট পুরসভার উপরেই। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে পুর ও নগরোন্নয়ন দপ্তরকে দ্রুত পদক্ষেপ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে বর্জ্য পদার্থ দেখেই স্বাস্থ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো। তারপরই হাসপাতালের সুপার সহ ৮ জনকে শোকজ করা হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *