‘সম্পদ সুরক্ষিত’, তথ্য ফাঁসের অভিযোগ মেনেও গ্রাহকদের আশ্বাস স্টেট ব্যাঙ্কের

রাজ্য/STATE
Spread the love


বুধবারই গ্রাহকদের গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার কথা স্বীকার করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার গ্রাহকদের ভরসা দিতে পাঠানো হল মেসেজ। মেসেজে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানাল, গ্রাহকদের চিন্তিত হওয়ার কারণ নেই, তাঁদের সব সম্পদ ব্যাঙ্কের হেফাজতে সুরক্ষিতই রয়েছে।

দিনকয়েক আগে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা একটি পোস্টে দাবি করে, এসবিআইয়ের প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহক-তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। তবে এসবিআই জানায়, স্টেট ব্যাঙ্কের ৩৮৯৭ জন গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার গ্যাং। যে গ্রাহকদের তথ্য চুরি হয়েছে, প্রত্যেক গ্রাহককে ব্যক্তিগত স্তরে সেটা জানানো হয়েছে। গ্রাহকদের কাছে স্টেট ব্যাঙ্কের আবেদন, ‘ডিজিটাল লেনদেনের নিরাপদ মাধ্যম ব্যবহার করুন। কোনওরকম প্রলোভনে পা দেবেন না।’

আরও পড়ুন:

দিন কয়েক আগে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইবারপালস৫৬’ সমাজমাধ্যমে একটি পোস্ট করে। সেখানে তারা দাবি করে, এসবিআইয়ের প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। সেগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা, ঋণের আবেদন, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য রেকর্ড। গত ১৬ অক্টোবর প্রথম খবরটি প্রকাশ্যে আনে ‘সাইবারপালস৫৬’। তাদের দাবি, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে ‘সিরিয়াসিম’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। এই সংবেদনশীল তথ্যগুলি কমা-সেপারেটেভ ভ্যালু বা সিভিএস ফরম্যাটে রয়েছে হ্যাকারদের কাছে রয়েছে। পাশাপাশি, তাদের কাছে রয়েছে ২ হাজার ৭২২টি পিডিএফও।

‘সাইবারপালস৫৬’-এর এহেন দাবির পর মুখ খুলেছে এসবিআই। তাঁরা খবরটি মেনে নিয়েছে। এসবিআই জানিয়েছে, বড়সড় সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে এবং হাতিয়ে নিয়েছে প্রচুর সংবেদনশীল তথ্য। তবে একই সঙ্গে SBI জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। গ্রাহকদের সম্পদ সুরক্ষিত। চিন্তার কোনও কারণ নেই। উদ্বেগের কোনও কারণ নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *