পুজোয় একের পর এক শাড়ি পরেছেন। দেদার ঘোরাঘুরিতে শাড়ির নিশ্চয়ই যাচ্ছেতাই দশা। এবার পালা সাধের কাটদানা জামদানি, মিরর ওয়ার্ক মোডাল, সিল্ক, গরদ যত্ন করে আলমারিতে তুলে রাখার। পছন্দের শাড়ি ঠিকমতো গুছিয়ে রাখতে না পারলেই সর্বনাশ। না হলে শাড়ি নষ্টের প্রবল সম্ভাবনা। তাই জেনে নিন কীভাবে শাড়ি গুছিয়ে রাখবেন।
পুজোয় গলদঘর্ম দশা হয়েছে সকলের। শাড়িতেও ঘাম লাগাই স্বাভাবিক। সপ্তমীতে আবার বৃষ্টি হয়েছে। পাড়ে কাদা লাগার সম্ভাবনা। দশমীর সিঁদুরখেলায় পরা শাড়িতে আবার সিঁদুরের দাগ লেগে থাকতে পারে। এই অবস্থায় শাড়ি ভুলেও আলমারিতে তুলে রাখবেন না। তার পরিবর্তে ড্রাইওয়াশ করিয়ে নিন। তারপর আলমারিতে গুছিয়ে রাখুন।
আরও পড়ুন:

আলমারিতে শাড়ি তুলে রাখার আগে অবশ্যই ন্যাপথলিন দিন। নিমপাতাও রাখতে পারেন। তাতে পোকামাকড়ের আক্রমণ থেকে শাড়িকে বাঁচিয়ে রাখা সম্ভব। এছাড়া শাড়ির ব্যাগে সিলিকা জেল রাখতে পারেন।

শাড়ি অনেকে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখেন। তবে সব শাড়ি হ্যাঙ্গারে টাঙিয়ে রাখা উচিত নয়। বিশেষত জরির কাজ নষ্ট হতে পারে। এই ধরনের শাড়ি যেমন ধরুন কাটদানা জামদানি স্টোরেজ ব্যাগে রাখুন। সুতির শাড়ি চাইলে হ্যাঙ্গারে রাখতে পারেন। সিল্কের শাড়িও আলাদা ব্য়াগে রাখতে পারেন।

আলমারিতে রাখা পুরনো শাড়ি দিনের পর দিন ফেলে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝে মাঝে ভাঁজ বদল করুন। হালকা রোদে দিন। তাতে শাড়ি ভালো থাকবে। আয়ুও বাড়বে।

শুধু শাড়ির যত্ন নিলে হবে না, ব্লাউজও গুছিয়ে রাখুন। সিল্কের ব্লাউজ ড্রাইওয়াশ করিয়ে নিন। সুতির ব্লাউজ হালকা হাতে কেচে ধুয়ে রাখুন। না কেচে আলমারিতে ব্লাউজ তুলে রাখবেন না। তাতে ব্লাউজের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
