Ldl cholesterol | কোলেস্টেরল থাকবে বশে, খেয়ে দেখতে পারেন এই আয়ুর্বেদিক ভেষজগুলি

Ldl cholesterol | কোলেস্টেরল থাকবে বশে, খেয়ে দেখতে পারেন এই আয়ুর্বেদিক ভেষজগুলি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোলেস্টেরলের সমস্যায় ভোগেন বেশিরভাগ মানুষই (Ldl cholesterol)। মূলত চর্বিজাতীয় খাবার বেশি খেলে, চিনি মেশানো খাবার বেশি খেলে, শরীরচর্চা না করলে কোলেস্টেরল বাড়ে। কোলেস্টেরল ধরা পড়ে নিয়মিত ওষুধ খেতেই হয়। তবে সঙ্গে খেয়ে দেখতে পারেন এই আয়ুর্বেদিক ভেষজগুলি।

নিমপাতা

নিম শুধু রক্তে শর্করার মাত্রা কমায় না, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে। নিমপাতার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা প্রদাহ কমায়। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে নিমপাতা উপযোগী। এই পাতা লিভারের স্বাস্থ্যও বজায় রাখে। রোজ সকালে নিমপাতা রস খেলে দারুণ উপকার পাবেন।

তুলসি

কোলেস্টেরলের মাত্রা কমাতে তুলসি পাতা চিবিয়ে খেতে পারেন। এই ভেষজ পাতা লিভারের কার্যকারিতা উন্নত করে এবং লিভারে জমা অতিরিক্ত ফ্যাট ও টক্সিন শরীর থেকে বাইরে বের করে দেয়।

বেলপাতা

বেলপাতার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট ও ডায়জেস্টিভ উপাদান রয়েছে। এমনকি বেলপাতায় ভিটামিন সি-ও রয়েছে। বেলপাতার রস বা স্যুপ খেলে কোলেস্টেরলের বাড়বাড়ন্ত প্রতিরোধ করতে পারবেন।

কারিপাতা

কারিপাতায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। পাশাপাশি দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমায় কারিপাতা। খাদ্যতালিকায় কারিপাতা রাখলে কোলেস্টেরল বশে থাকবে এবং ডায়াবিটিসের বাড়বাড়ন্তও এড়াতে পারবেন।

অর্জুন

অর্জুন গাছের বাকল বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এই গাছের পাতাও স্বাস্থ্যের জন্য উপযোগী। অর্জুনের পাতায় রয়েছে ফ্ল্যাভনয়েড, স্যাপোনিন ও ট্যানিনের মতো যৌগ। এগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *