উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিধসের (Landslide) কবলে আফ্রিকার (Africa) সুদানের (sudan) একটি গ্রাম। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম তারাসিন ওই ভূমিধসের ফলে পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার মানুষের।
পশ্চিম সুদানের মারা মাউন্টেনস এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে রবিবার ভূমিধস হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ওই গ্রামের মাত্র একজন বাসিন্দা বেঁচে রয়েছে। এমনটাই দাবি সেখানকার বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের (The Sudan Liberation Motion)।
এদিকে ২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের জন্য দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। ওই গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেক মানুষজন মাউন্টেইনস এলাকায় আশ্রয় নিয়েছিলেন। আর সেখানেই এবার প্রকৃতির কোপে পড়লেন সাধারণ মানুষজন।
এদিকে দারফুর এলাকার নিয়ন্ত্রন রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের হাতে। তাদের তরফে জানানো হয়েছে, ধসের পর মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এজন্য রাষ্ট্রপুঞ্জ (Commonwealth of Nations) সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।
