Brown sugar manufacturing facility | ব্রাউন সুগারের কারখানায় হানা পুলিশের, কাঁচামাল সহ উদ্ধার ১৩ লক্ষ টাকা, গ্রেপ্তার ৩

Brown sugar manufacturing facility | ব্রাউন সুগারের কারখানায় হানা পুলিশের, কাঁচামাল সহ উদ্ধার ১৩ লক্ষ টাকা, গ্রেপ্তার ৩

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ শিলিগুড়িতেই নাকি গড়ে উঠেছে ব্রাউন সুগার তৈরির কারখানা! বিভিন ধরণের মাদক ও রাষায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে এই নিষিদ্ধ মাদক। এমনই এক মাদক তৈরির কারখানার হদিস পাওয়া গেল মাটিগাড়া থানা এলাকার বানিয়াখাড়ির লোকনাথ কলোনিতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ও মাটিগাড়া থানার যৌথ অভিযানে ধরা পড়ল মাদক তৈরির কারখানার মূল পাণ্ডা সহ তিন কারবারি। উদ্ধার হল নগদ লক্ষ লক্ষ টাকা সহ প্রচুর মাদক তৈরির কাঁচামাল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার মাটিগাড়া থানার পুলিশ ও এসওজি অভিযান চালায় মাটিগাড়া থানা এলাকার বানিয়াখাড়ির লোকনাথ কলোনিতে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ হদিস পায় মাদক তৈরির কারখানার। সেই কারখানায় তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে নগদ ১৩ লক্ষ টাকা, ব্রাউন সুগার তৈরীর ৯ কেজি কাঁচামাল, প্রায় দুই লিটার রাষায়নিক পদার্থ। এই কারবার চালানোর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে ১ মহিলা সহ মোট তিন জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বহীদূর শেখ (২৭), আবদুল রব মমিন(৩০) এবং সোনাম শাহ(২৫)। জেরায় ধৃতরা স্বীকার করেছে, কালিয়াচক থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি করা হত। পরে সেগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। এমনকী নেপালেও এরা মাদক পাচার করতেন। পুলিশ জানিয়েছে, সাড়ে চার বছর আগে মাদকের কারবার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল বহীদূর। সাড়ে ৩ বছর সংশোধনাগারে থাকার পর গত প্রায় একবছর আগে জামিনে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই সে ফের মাদকের কারবার শুরু করেছে বানিয়াখাড়ির লোকনাথ কলোনিতে। সম্প্রতি সোনামকে বিয়ে করে স্বামী স্ত্রী মিলে মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল বহীদূর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *