Lalit Modi | ট্রাইব্যুনালে ইডির জরিমানা বাতিল! আইনি স্বস্তি পেয়ে দেশে ফেরার ঘোষণা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি  

Lalit Modi | ট্রাইব্যুনালে ইডির জরিমানা বাতিল! আইনি স্বস্তি পেয়ে দেশে ফেরার ঘোষণা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই ও নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে ভারতে ফিরছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi)। ২০১০ সালে ঋণখেলাপি মামলা ও ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা) ভাঙার অভিযোগে আইনি শাস্তি এড়াতে দেশ ছেড়েছিলেন তিনি। ইডির পক্ষ থেকে তাঁকে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। তবে মঙ্গলবার আপিল ট্রাইব্যুনাল থেকে সেই মামলাতেই বড় স্বস্তি পেয়েছেন ললিত। ট্রাইব্যুনাল ইডির সিদ্ধান্ত এবং জরিমানা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। আর এই রায়ের পরেই ভিডিওবার্তা প্রকাশ করে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন তিনি।

ভিডিওবার্তায় ললিত জানিয়েছেন, তিনি এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর দিকেই ভারতে ফিরবেন, কারণ দেশে ফেরার ক্ষেত্রে তাঁর আর কোনো আইনি বাধা নেই। এছাড়া তাঁর কন্যা অন্তঃসত্ত্বা হওয়ায়, দাদু হওয়ার পরেই তিনি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লসিত ললিত ভিডিওবার্তায় বলেছেন, ‘‘এই রায়ে আমি খুব খুশি। একটা দারুণ দিন। আমি ১৬ বছর ধরে লড়াই করেছি। এতদিন ধরে সংবাদমাধ্যমে যা বলে এসেছি, সেটাই সত্যি হিসাবে প্রমাণিত হলো। ট্রাইব্যুনাল আমার পক্ষে রায় দেওয়ায় আমি সত্যিই খুব আনন্দিত। আমি শুধু আইপিএলের ভালর কথাই ভেবেছিলাম। ভারতে ফেরার জন্য মুখিয়ে আছি।’’

চোরাকারবার এবং বৈদেশিক মুদ্রা কারচুপি আইনে ইডির যাবতীয় তদন্ত ও জরিমানা বাতিল করে আপিল ট্রাইব্যুনাল জানিয়েছে, বৈদেশিক মুদ্রা আইন ভাঙার জন্য যে একাই ললিত মোদি দায়ী ছিলেন, তার সপক্ষে কোনো উপযুক্ত তথ্যপ্রমাণ মেলেনি। ২০০৯ সালে লোকসভা ভোটের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার লেনদেন হয়, যার জন্য রিজার্ভ ব্যাঙ্কের পর্যাপ্ত অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিল ইডি। আর্থিক নয়ছয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পাশাপাশি বিসিসিআই থেকেও তাঁকে নির্বাসিত করা হয়। বাধ্য হয়ে দেশ ছাড়েন ললিত। পরবর্তীতে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা চললেও অবশেষে ট্রাইব্যুনালের এই রায়ে সমস্ত আইনি জট কেটে গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *