Lalbagh | লালবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিযায়ী স্বামী চেন্নাইয়ে, ঘরে পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ!

Lalbagh | লালবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিযায়ী স্বামী চেন্নাইয়ে, ঘরে পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


লালবাগ: মুর্শিদাবাদের ভগবানগোলা সংলগ্ন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত গৃহবধূর নাম সারভিনা বিবি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে ওই মহিলাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারভিনা বিবির স্বামী রফিকুল ইসলাম বর্তমানে চেন্নাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁর শ্বশুর-শাশুড়িও কর্মসূত্রে কলকাতায় থাকেন। বাড়িতে নিজের দুই নাবালক সন্তানকে নিয়ে একাই থাকতেন সারভিনা। সোমবার সকালে প্রতিবেশীরা তাঁকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁরা সারভিনার ঝুলন্ত দেহ দেখতে পান। সারভিনার পরিবারের দাবি, এটি সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। নিহতের দিদি মর্জিনা বিবির অভিযোগ, “বোনের গলায়, গালে এবং শরীরের অন্যান্য অংশে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে নগদ টাকাও গায়েব।” পরিবারের অনুমান, দুষ্কৃতীরা টাকা লুট করার উদ্দেশ্যে বাড়িতে ঢোকে এবং সারভিনাকে শ্বাসরোধ করে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে পুরনো কোনও শত্রুতা নাকি নিছকই ডাকাতির উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *