Lalbagh | লালবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিযায়ী স্বামী চেন্নাইয়ে, ঘরে পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ!

Lalbagh | লালবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিযায়ী স্বামী চেন্নাইয়ে, ঘরে পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ!

লালবাগ: মুর্শিদাবাদের ভগবানগোলা সংলগ্ন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত গৃহবধূর নাম সারভিনা বিবি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে ওই মহিলাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারভিনা বিবির স্বামী রফিকুল ইসলাম বর্তমানে চেন্নাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁর শ্বশুর-শাশুড়িও কর্মসূত্রে কলকাতায় থাকেন। বাড়িতে […]

আরও পড়ুন
Lalbagh | চোর সন্দেহে গৃহবধূকে মারধরের অভিযোগ

Lalbagh | চোর সন্দেহে গৃহবধূকে মারধরের অভিযোগ

লালবাগ: চোর সন্দেহে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। রবিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমার ঘটনা। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছিল। সম্প্রতি একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনার মালা চুরি যায়। এরপরই নিছক সন্দেহের বশে গ্রামেরই এক গৃহবধূকে মারধর শুরু করে বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে স্ত্রীকে রক্ষা […]

আরও পড়ুন
Lalbagh | ৫ কোটির মাদক উদ্ধার বিএসএফের

Lalbagh | ৫ কোটির মাদক উদ্ধার বিএসএফের

লালবাগ: ঝোপের আড়াল দিয়ে পাচারের সময় ৫ কোটি মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ(Lalbagh) সংলগ্ন এলাকায়। বিএসএফের এক কর্তা বলেন, ‘সীমান্তে নতুন ট্রানজিট রুট দিয়ে হেরোইনের রমরমা ব্যবসা শুরু হয়েছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবাহিনীর আউটপোষ্টের জওয়ানরা টহল দেওয়ার সময় লক্ষ্য করেন এলাকার একটি ঝোপের গাছপালা সন্দেহজনক ভাবে নড়াচড়া করছে। এরপরই […]

আরও পড়ুন
Lalbagh | হার বাম-কংগ্রেস জোটের, পঞ্চায়েত সমিতির আতমা কমিটির চেয়ারম্যানের পদে তৃণমূল প্রার্থী

Lalbagh | হার বাম-কংগ্রেস জোটের, পঞ্চায়েত সমিতির আতমা কমিটির চেয়ারম্যানের পদে তৃণমূল প্রার্থী

লালবাগ: মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বাম-কংগ্রেস জোটের দখলে থাকা লালগোলা পঞ্চায়েত সমিতির আতমা কমিটির নির্বাচনে জয়ী হয়ে, চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হলেন তৃণমূল প্রার্থী নির্ঝর সিংহ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। এমন বিচিত্র সমীকরণ তৈরি হওয়ায় হতবাক খোদ শাসক শিবির। কারণ এটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বাম-কংগ্রেস জোটের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত সমতি। এদিনের […]

আরও পড়ুন
Lalbagh | সরকারি উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে ছাঁটা হল বিজেপি বিধায়কের নাম,রাজনৈতিক তরজা মুর্শিদাবাদে

Lalbagh | সরকারি উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে ছাঁটা হল বিজেপি বিধায়কের নাম,রাজনৈতিক তরজা মুর্শিদাবাদে

লালবাগ: বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জুড়ে নতুন রাজনৈতিক তরজা! কিন্তু নেপথ্য কী কারণ? জানা গিয়েছে, ঐতিহাসিক বেড়া উৎসবের আমন্ত্রণ তালিকায় নাকি রাখা হয়নি এলাকার বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের নাম। আর এতেই সোমবার জেলার রাজনৈতিক মহল জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষ […]

আরও পড়ুন
Lalbagh | শহরের বুকে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর! পুলিশি অভিযানে গ্রেপ্তার বাড়ির মালিক, উদ্ধার ৪ মহিলা

Lalbagh | শহরের বুকে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর! পুলিশি অভিযানে গ্রেপ্তার বাড়ির মালিক, উদ্ধার ৪ মহিলা

লালবাগ: বছরভর দেশি-বিদেশি পর্যটকদের সমাগম ঘটে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদের লালবাগ শহরে। আর এদিন এই শহরের বুকেই মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। সূত্রের খবর, শহরের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর বসিয়েছিল বহিরাগতরা। এই কাজে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা মহিলাদের কাজে লাগানো হত। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের অভিজাত এলাকার একটি বাড়িতে […]

আরও পড়ুন