Lakshmir Bhandar | লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বাংলাদেশিরা! তদন্ত দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার

Lakshmir Bhandar | লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বাংলাদেশিরা! তদন্ত দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) শুরু হতেই বহু অনুপ্রবেশকারী ভারত থেকে পাততাড়ি গুটিয়ে ফিরছেন বাংলাদেশে। সীমান্তে অনেক অনুপ্রবেশকারীর ভিড় জমানোর দৃশ্য সামনে আসছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেক মহিলা জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা নাকি তাঁরা পেতেন। বাংলার মানুষের করের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বাংলাদেশিরা, এমন অভিযোগ ঘিরে এবার নতুন করে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। এনিয়ে এবার তদন্তের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

বিজেপি বিধায়কের প্রশ্ন, ‘আমাদের করের টাকা থেকে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে ঢুকল? এই ভাতা বাংলার ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে দেওয়া হয়। বহু সংখ্যক বাংলাদেশি মহিলাও টাকা পাচ্ছেন!’ কত সংখ্যক বাংলাদেশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছে, তার তদন্ত দাবি করেন তিনি। তাঁর দাবি, ‘এই টাকা বাংলার মানুষদের জন্যই খরচ হোক- এটাই কাম্য।’

এদিকে অগ্নিমিত্রার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রশ্ন, ‘বাংলাদেশিরা যদি ঢুকেই থাকে, তা হলে দায়িত্ব কার? বর্ডার পাহারাতো স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। যদি কোনও মানুষ অত্যাচারিত হয়ে আসেন, তিনি শরণার্থী, সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *