Sitai | ১৬ বিঘা জমি জুড়ে গাঁজা চাষ! পুলিশ-বিএসএফের যৌথ অভিযানে ভস্মীভূত সব গাছ

Sitai | ১৬ বিঘা জমি জুড়ে গাঁজা চাষ! পুলিশ-বিএসএফের যৌথ অভিযানে ভস্মীভূত সব গাছ

ব্লগ/BLOG
Spread the love


সিতাই: কোচবিহার জেলার সিতাই সীমান্তবর্তী কাঁজলিকুড়া এলাকায় বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল সিতাই থানার পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে পুলিশ ও বিএসএফের একটি বিশেষ দল ওই এলাকায় হানা দেয়। এই অভিযানের দরুন প্রায় ১৬ বিঘা জমি জুড়ে ছড়িয়ে থাকা গাঁজা গাছ গুলোকে সনাক্ত করে ট্রাক্টরের সাহায্যে একে একে কেটে ফেলা হয়। এরপর নির্দিষ্ট বিধিনিষেধ মেনে গাছগুলোকে আগুন দিয়ে সম্পূর্ণ নষ্ট করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই গাঁজা চাষের অভিযোগ উঠছিল। পাচারচক্রের সক্রিয়তা বাড়তে পারে এমন আশঙ্কায় এদিন যৌথ বাহিনী আগাম উদ্যোগ নিয়ে এই অভিযান চালায়। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে কারা এই চাষের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের পর পুলিশ ও বিএসএফ উভয়ই জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক চাষ বা পাচারের বিরুদ্ধে কড়া নজরদারি জারি থাকবে। প্রয়োজনে আরও বড়সড় অভিযান চালানো হবে। প্রশাসনের দাবি, এই ধরনের উদ্যোগে সীমান্তবর্তী গ্রামগুলিতে মাদক চক্রের দাপট উল্লেখযোগ্যভাবে কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *