Kunal Ghosh safety | ‘এমন ঘটনা আর যেন না ঘটে’,

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর পরপর দুই দফায় হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Courtroom)। কুণাল ঘোষের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা প্রকাশ করে আদালতে যে মামলা দায়ের করা হয়েছিল, সোমবার ছিল তার শুনানি। পুলিশ কমিশনারকে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।’ তবে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন থাকায়, পরবর্তী সমস্ত শুনানি সেখানেই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির শ্রীরামপুরের কোর্ট ময়দানের সভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল কুণাল ঘোষের। অভিযোগ ওঠে, সেই সময় রড, লাঠি, পাথর ও ইট দিয়ে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গাড়ির কাচে ডিমও ছোড়া হয়। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছিলেন কুণাল। এই ঘটনার পরের দিন ফুলবাগানে যাওয়ার পথে ফের নিজ বিধানসভা এলাকাতেই তাঁর গাড়ির উপর হামলা(Automotive assault) চালায় ১৫-২০ জনের বাইকবাহিনী। অভিযোগ ওঠে, হামলাকারীদের হাতে রিভলভার পর্যন্ত ছিল।
এ দিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা বলয় থাকার পরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটে গেল? জবাবে কুণাল ঘোষের আইনজীবী আদালতে দাবি করেন, অতীতে ওই নেতার ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা থাকলেও বর্তমানে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ অন্য দল থেকে আসা এক প্রাক্তন বিধায়ক এখন সশস্ত্র নিরাপত্তা পাচ্ছেন। আইনজীবীর আরও অভিযোগ, বর্তমান সুরক্ষাকর্মীদের সংখ্যা হুমকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। বিভিন্ন স্থানে যাওয়ার পথে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁর গাড়িতেও আক্রমণ চালানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *