Kunal Ghosh | ‘১২ পাতার ফর্ম পূরণ করলেই সবাই টাকা পাবেন তো?’ ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে তীব্র কটাক্ষ কুণালের

Kunal Ghosh | ‘১২ পাতার ফর্ম পূরণ করলেই সবাই টাকা পাবেন তো?’ ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে তীব্র কটাক্ষ কুণালের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) প্রকল্পের নতুন ১২ পাতার ফর্ম পূরণ প্রক্রিয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC MLA Kunal Ghsoh)। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি রাজ্য সরকারের নতুন এই নিয়ম ও প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকে রাজ্যের সকল মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

ফেসবুকে কুণাল ঘোষ লেখেন, “ভোটের আগে যারা অন্নপূর্ণার যোজনার এক পাতার ফর্ম দিয়ে মা, বোনেদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফর্ম ফিল আপ করলেই লক্ষ্মীর ভণ্ডারের টাকা বেড়ে মাসে ৩,০০০ টাকা হয়ে যাবে, এখন তাঁরাই কি বাড়ি বাড়ি গিয়ে এই নতুন ১২ পাতার ফর্ম ফিল আপ করে দিয়ে আসবেন?”

নতুন এই ১২ পাতার ফর্মে পরিবারের যে বিপুল তথ্য চাওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, এই তথ্য কতটা জরুরি? তাঁর কথায়, “ফর্ম পূরণ করলেই কি সবাই টাকা পাবেন? আর যদি পান, তবে কোন মাস থেকে তা কার্যকর হবে? মে মাস থেকে যে বর্ধিত টাকার কথা বলা হয়েছিল, তা কি বকেয়া হিসেবে পাওয়া যাবে?”

মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও নিজের হাত খরচের অধিকারের উদ্দেশ্যে যে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প শুরু হয়েছিল, এই দীর্ঘ ও জটিল প্রক্রিয়া সেই মূল উদ্দেশ্যেই বিঘ্ন ঘটাচ্ছে বলে তিনি মনে করছেন। কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, স্ক্রুটিনি বা যাচাইকরণ হতেই পারে, তবে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্য সরকারকে অবিলম্বে ১ জুন থেকে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা করে দিতে হবে। কুণালের এই ফেসবুক পোস্ট রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *