Kuku Kohli | প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ ছবির পরিচালক কুকু কোহলি, শোকের ছায়া বলিউডে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন বলিউডের খ্যাতনামা পরিচালক কুকু কোহলি (Kuku Kohli)। মঙ্গলবার মুম্বইয়ের (Mumbai) এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Handed Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে দু’দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসিয়ে চিকিৎসা শুরু করলেও পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। বুধবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। কুকু কোহলির প্রয়াণে হিন্দি চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিখ্যাত অভিনেত্রী অরুণা ইরানির স্বামী ছিলেন।

১৯৯১ সালে সাড়াজাগানো ছবি ‘ফুল অউর কাঁটে’-র (Phool Aur Kaante) মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কুকু কোহলি। এই ব্লকবস্টার ছবির হাত ধরেই বলিউডে পদার্পণ ঘটেছিল অভিনেতা অজয় দেবগনের। নব্বইয়ের দশকে তিনি বেশ কিছু অত্যন্ত জনপ্রিয় বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন। অজয় দেবগন ও অক্ষয় কুমার অভিনীত ‘সুহাগ’ (১৯৯৪), ‘হকিকত’ (১৯৯৫), ‘আনাড়ি নং ১’, ‘জুলমি’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো হিট ছবিগুলি তাঁরই সৃষ্টি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ চলচ্চিত্র। বলিউডে অজয় দেবগনের মতো তারকাকে আত্মপ্রকাশের সুযোগ দেওয়া এবং রোমাঞ্চকর অ্যাকশন ধারার বাণিজ্যিক ছবি নির্মাণের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *