Krishnendu assaults Abhishek Banerjee | “দলটাকে তিলে তিলে শেষ করেছেন অভিষেক!” বিস্ফোরক কৃষ্ণেন্দু

Krishnendu assaults Abhishek Banerjee | “দলটাকে তিলে তিলে শেষ করেছেন অভিষেক!” বিস্ফোরক কৃষ্ণেন্দু

শিক্ষা
Spread the love


মালদা: রাজ্যের ক্ষমতা হাতছাড়া হতেই তৃণমূলের অন্দরে জমে থাকা বারুদ ফাটতে শুরু করেছে। এবার দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu assaults Abhishek Banerjee)। দলের এই বিপর্যয়ের জন্য স্রেফ একজনকে দায়ী করে তাঁর সাফ কথা, “একজন ব্যক্তি দলটাকে তিলে তিলে শেষ করে দিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

ইংরেজবাজার (English Bazar) পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু এদিন সংবাদমাধ্যমের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তিনি দাবি করেন, যেভাবে কর্পোরেট হাউজের মতো দল চালানো হচ্ছিল, তা বাংলার মাটিতে চলে না। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্রের মতো আটকে দেওয়া হয়েছিল। গতকাল টিভিতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত হতে হচ্ছে, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। আমার রাজনৈতিক জীবনে এমন দৃশ্য দেখিনি, খুব কষ্ট হচ্ছিল।”

নির্বাচনী টিকিট বণ্টন নিয়েও অভিষেককে একহাত নিয়েছেন কৃষ্ণেন্দু। মালদার বিভিন্ন আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হরিশ্চন্দ্রপুরে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যার ভাষা জ্ঞান নেই, কথা বলতে পারেন না। আবার রতুয়ায় ৮৪ বছরের একজনকে প্রার্থী করা হয়েছে যিনি ঠিকমতো চলতে-ফিরতে পারেন না।” এই ধরণের ভুল সিদ্ধান্তের কারণেই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, কৃষ্ণেন্দুর এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের অন্দরের এই বিদ্রোহ আগামীদিনে তৃণমূলের সাংগঠনিক কাঠামোকে আরও বড় সংকটের মুখে ঠেলে দিতে পারে। এখন দেখার, মালদার এই প্রবীণ নেতার মন্তব্যের পর ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *