Kolkata Municipal Company grants permission to renew enterprise to 48 closed eating places

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে পুজোর আগে শহরের নামী প্রতিষ্ঠান-সহ বিভিন্ন রেস্তরাঁ, হোটেল, মিষ্টির দোকানে অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা। খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৭০টি দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেগুলির মধ্যেই এবার ৪৮টি দোকানে ফের ব্যবসা চালুর ছাড়পত্র দিল পুরসভা। জানা গিয়েছে, জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন শর্ত পূরণের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

পুজোর আগে শহরের বিভিন্ন রেস্তরাঁ, মিষ্টির দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। খাবারের মান, অস্বাস্থ্যকরভাবে খাবার ও খাবার তৈরির উপাদান সংরক্ষণ পদ্ধতি, অপরিচ্ছন্নতা-সহ খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে প্রায় ৭০টি দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন আধিকারিকরা। এর মধ্যে ৪২টি হোটেল ও রেস্তোরাঁর ফুড লাইসেন্স স্থগিত করা হয়। বাকি ২৮টি দোকানের ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত করা হয়। সেই সয়ই পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়, এই দোকানগুলি নিজেদের ত্রুটি সংশোধন করলে ফের ব্যবসা চালুর ছাড়পত্র দেওয়া হবে। এরপর কেটেছে বেশ কয়েকদিন। ত্রুটি সংশোধনের সুযোগ পেয়েছেন দোকান কর্তৃপক্ষ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ত্রুটি সংশোধন করে ফের আবেদন করেছেন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে তদন্তে নামে পুরসভার ফুড সেফটি অফিসাররা। তাঁরা এই দোকানগুলির পরিচ্ছন্নতা, সংরক্ষণ পদ্ধতি, খাবারের মান খতিয়ে দেখে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:

জানা গিয়েছে, লাইসেন্স স্থগিত হওয়া ৩১টি দোকান ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত হওয়া ১৭টি দোকানকে ফের ব্যবসা শুরু করার অনুমতি দিয়েছে পুরসভা। বাকি দোকানগুলিতে এখনও পর্যন্ত তদন্ত চলছে। কর্তৃপক্ষ কীভাবে ত্রুটি সংশোধন প্রক্রিয়া চালিয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কোনওভাবেই আপস করা হবে না। সব নিয়ম মেনে কেউ ব্যবসা করতে চাইলে সব রকমভাবে সাহায্য করবে প্রশাসন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *