আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি কুণাল ঘোষের, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কলকাতা হাই কোর্টের দেওয়া দোষী সাব্যস্তকরণের রায়ের ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা হাই কোর্টের (Calcutta Excessive Courtroom) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির পর আদালত চত্বরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে ঘিরে ঘটনার সূত্রপাত। সংরক্ষিত এলাকায় হওয়া ওই বিক্ষোভ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে।

হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী। তাঁদের বক্তব্য শোনার পর হাই কোর্টের রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

 

The put up আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি কুণাল ঘোষের, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *