Kolkata | হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টারকে খুন, কলকাতা থেকে আটক আরও ৫ সন্দেহভাজন

Kolkata | হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টারকে খুন, কলকাতা থেকে আটক আরও ৫ সন্দেহভাজন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার পাটনার একটি হাসপাতালের ভেতরে ঢুকে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। মৃত ব্যক্তি নিজেও ছিলেন গ্যাংস্টার। ঘটনায় শনিবার ভোরেই কলকাতার নিউ টাউনের এক আবাসন থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই ঘটনায় আরও ৫ জন সন্দেহভাজনকে আটক করল পুলিশ। শনিবার রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে এই ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম সচিন সিংহ, হরিশ কুমার, তৌসিফ এবং ইউনুস খান। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন । তবে তাঁর নাম এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে একটি গাড়িকে কলকাতা অভিমুখে আসতে দেখা গিয়েছিল। সেই গাড়ির নম্বরের সূত্র ধরেই তল্লাশি চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়েছে। ধৃতরা শুক্রবারেই আনন্দপুরের ওই গেস্টহাউজে উঠেছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এই গুলি চালানোর ঘটনায় নিহত চন্দন মিশ্র নিজেও একজন গ্যাংস্টার ছিলেন । তাঁর বিরুদ্ধে ১২ টি খুনের মামলা চলছিল। পুলিশি নিরাপত্তায় ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু সেই নিরাপত্তা বলয় ভেদ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এক দল দুষ্কৃতী হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়ে এবং গুলি করে হত্যা করে চন্দনকে। এরপর দুটি বাইকে করে চম্পট দেয় তাঁরা। ঘটনায় মুল অভিযুক্ত তৌসিফ রাজাকে পাটনা থেকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পুলিশের হাতে ধরা পড়ল এই ৫ জন। ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *