KMC has requested Abhishek Banerjee to demolish unlawful development in his constructing

KMC has requested Abhishek Banerjee to demolish unlawful development in his constructing

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দুটি বাড়ি, শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিস। ইতিমধ্যেই বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিস। সেখানে জানানো হয়েছে, বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে। অন্যথা পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। 

হরিশ চ্যাটার্জী স্ট্রিটে দাঁড়িয়ে পেল্লায় শান্তিনিকেতন। রাজ্যের প্রায় সকলেই সেই প্রাসাদের সঙ্গে পরিচিত। ওই বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর। ১২১ কালীঘাট রোডে রয়েছে বাড়ি। যদিও সেটা অভিষেকের মায়ের নামে। যদিও কালীঘাট রোডের ওই বাড়ি লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি দেখানো হয়েছে। সম্প্রতি অভিষেকের সেই সম্পত্তি খতিয়ান চায় কলকাতা পুরসভা। নোটিস পাঠিয়ে জানতে হয়েছে, নিয়ম মেনেই শান্তিনিকেতন ও কালীঘাট রোডের বাড়ি তৈরি হয়েছে? যদি কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকে, তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? সেসব তথ্য জমা দিতে বলা হয়। 

আরও পড়ুন:

জানা যাচ্ছে, পুরসভার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্মাণে কোনও কারচুপি হয়ে থাকলে ৭ দিনের মধ্যে সেই অংশ ভেঙে ফেলতে হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তা না করেন, সেক্ষেত্রে পুরসভা ভেঙে দেবে। অর্থাৎ অভিষেকের বাড়িতে চলবে বুলডোজার। এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “তিনি কিছুই জানেন না। নোটিস পাঠানো নিয়ে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি।” এবিষয়ে বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, “আসলে ফিরহাদকে এখন আর কেউ মানছে না। গুরুত্ব দিচ্ছে না। তাই উনিও কারও সঙ্গে কথা বলছেন না। কিছু জানতেও পারছেন না। তবে যদি নোটিস পাঠানো হয়ে থাকে, একেবারে ঠিক কাজ করা হয়েছে।”  

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *